শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক এক

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক এক


মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার নড়াইল:


নড়াইল সদর থানাধীন চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ৫৫ পিচ ইয়াবাসহ আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। শনিবার ৮ মে দুপুরে মো: রুবেল সরদার নামে ওই যুবক কে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।আটকৃত রুবেল সরদার সদর উপজেলার চাঁচড়া গ্রামের মৃত ওহাব সরদার এর ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানাধীন চাঁচড়া গ্রামে অভিযান চালিয়ে,নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় একাধিক মাদক মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মো: রুবেল সরদার (৩০) কে ৫৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আসামী রুবেল কে ৫৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com