সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে চলছে দূরপাল্লার বাস

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে চলছে দূরপাল্লার বাস


সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল প্রতিনিধিঃ 


ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে নির্দেশ অমান্য করে চলছে দূরপাল্লার বাস, প্রায়ভেট কার ও সিএনজিচালিত যানবাহন। এসব যানবাহনে চলাচল করা যাত্রী ও চালকদের মধ্যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।
আজ শনিবার (৮ মে) সকালে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। ফলে ধীর গতিতে চলাচল করছে যানবাহন।
বিভিন্ন এলাকা ঘুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহাসড়কের ঘারিন্দা, কান্দিলা, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর ও এলেঙ্গা এলাকায় এমন দৃশ্য দেখা যায়। এসময় যাত্রীদের ট্রাক ও মাছের গাড়িতে করোনার ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।
অপরদিকে বাস, প্রাইভেটকারসহ ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে চলাচল করছেন সাধারণ মানুষ। ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে। অন‌্যদিকে, মহাসড়কে যান না পাওয়াতে অতিরিক্ত ভাড়া দিয়ে করোনার ঝুঁকি নিয়ে যার যার মতো গন্তব্য ছুটছেন।
বগুড়াগামী ট্রাকচালক হানিফ মিয়া বলেন, আজ সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। ফলে ধীর গতিতে চলতে হচ্ছে। ঘারিন্দা থেকে এলেঙ্গা পর্যন্ত ৯ কিলোমিটার আসতে ১০ থেকে ১২ মিনিট লাগলেও এখন সময় একটু বেশি লেগেছে।
নওগাঁগামী যাত্রী সুকুমার বড়ুয়া বলেন, জরুরি কাজে আমাকে বাড়ি যেতে হচ্ছে। লকডাউনের কারণে গাড়ি বন্ধ থাকায় বিকল্পভাবে যেতে হচ্ছে। এ কারণে কিছুটা ঝুঁকি নিয়েই যাচ্ছি। স্বাভাবিক সময়ে যেতে ৪০০ টাকা খরচ হতো। সেখানে এখন ১৮০০ টাকা দিয়ে হাইসে যাচ্ছি। বেশি টাকা খরচ করেও শান্তি নেই। এখানে গাদাগাদি করে যাত্রী উঠিয়েছে। ৩ জনের জায়গাতে ৪ জন নিয়েছে। এরপর এসিও ছাড়ে না। গরমেই মনে হয় অসুস্থ হয়ে যাবো।
এ বিষয়ে টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চাপ বৃদ্ধি পেয়েছে।
এছাড়া নির্দেশ অমান্য করায় দূরপাল্লার বাসকে মামলা দেওয়া হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক হবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com