সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সাখো নিজ অর্থায়নে ঈদ উপহার বিতরণ

আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সাখো নিজ অর্থায়নে ঈদ উপহার বিতরণ


ইসমাইল হোসেন চাটমোহর (পাবনা) প্রতিনিধি


করোনা পরিস্থিতিতে অসহায়, বিধবা, কর্মহীন, দরিদ্র, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার ৮মে সকাল ১০টায় সামাজিক দূরত্ব বজায় রেখে পাবনার চাটমোহর পৌরসদরে পৌরসভার মেয়র  এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো’র নিজ অর্থায়নে গরীব অসহায় মানুষের মাঝে শাড়ি লুঙ্গি, খাবার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মহামারী করোনা ভাইরাসের শুরুতেই মেয়র সাখো নিজস্ব অর্থায়নে অসহায় দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন। এখন পর্যন্ত ধারাবাহিক ভাবে সমাজের বিভিন্ন পেশার অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি।
উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মাহবুব এলাহি বিষু, ৪নং ওয়ার্ড কমিশনার মো. রাজ আলী,  ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. বেলাল হোসেন, বিলচলন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম ফরহাদ নাসিম লাভলু, পৌর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক রান্টু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় মেয়র সাখো জনগণকে আস্বস্ত করে বলেন, আপনারা ঘরে থাকুন ধৈর্যের সাথে এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করুন, আপনারা চিন্তিত হবেন না আমরা আপনাদের পাশে আছি। ইতিমধ্যেই আমরা পৌরসভার বিভিন্ন এলাকায় খাদ্য সহয়তা প্রদান করেছি। এখনও ধারাবাহিক ভাবে সহায়তা করে যাচ্ছি আগামীতেও এই সহায়তা অব্যহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com