আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের গাড়িতে গত বৃহস্পতিবার হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।এই হামলা ও ভাংচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে কোতোয়ালি মডেল থানায়।শুক্রবার মামলাটি দায়ের করেছেন ময়মনসিংহ সদর উপজেলার ইউএনওর গাড়ি চালক সোহাগ মিয়া।মামলার পর পুলিশ ঘটনার মূল হোতা বালু ব্যবসায়ি মর্তুজ আলী মন্ডল(৫৫)কে গ্রেফতার করেছে।মামলা সূত্রে জানা যায়,বৃহস্পতিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ইউএনও’র গাড়ি চালক সোহাগ মিয়া,অফিস সহকারী নুরুল ইসলাম ও বডি গার্ডের আনসার সদস্য রাসেল মিয়া আহত হয়েছেন। জানা যায়,ব্রহ্মপুত্র থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ার জের ধরে বালু ব্যবসায়ীরা এই হামলা করেছে।
Leave a Reply