সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে আহত-১০

পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে আহত-১০


আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

কলাপাড়া পৌর শহরের নাচনা পাড়ায় ব্যাটালিয়ন ক্যাম্পের বিপরিত পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় মসজিদ নির্মানকে কেন্দ্র করে এলাকাবাসী ও ক্যাম্পের জওয়ানদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 
শুক্রবার (৭ মে) জুমার নামাজ বাদ আনুমানিক বেলা ২.৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১০ জন এলাকাবাসী আহত হয়েছে।আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করাহয়।এলাকাবাসী সূত্রে ঘটনার বিবরনে জানা যায়,এলাকার মুসল্লিদের নামাজ পড়ার জন্য ক্যাম্পের ভিতরে যে মসজিদটি ছিলো, করোনাভাইরাস প্রাদুর্ভাব বাড়ার কারণে এলাকার মুসল্লিদের সেখানে নামাজ পড়তে বাধা দেওয়া হয়। এতে করে এলাকার মুসল্লীরা নামাজ পড়ার জন্য বিপাকে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী কালাম এর নেতৃত্বে ক্যাম্প এর বিপরীত পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় এলাকাবাসীর অর্থায়ন একটি মসজিদ নির্মাণ করার জন্য জায়গা নির্ধারণ করা হয়। পরবর্তীতে মসজিদ নির্মাণের নির্ধারণী জায়গায় একটি সরকারি গাছ কাটতে গেলে ব্যাটালিয়ান কয়েকজন জাওয়ান এসে বাধা দেয় এবং ঐ জায়গায় মসজিদ তুলতে পারবেনা বলে জানিয়ে দেয় এতে করে কালাম ও জওয়ানদের মধ্যে বাক-বিতন্ডার সৃস্টি হয়। বাকবিতন্ডার একপর্যায় এসে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তিতে এই খবর এলাকায় ছরিয়ে পড়লে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পরে।সংঘর্ষের খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  সংঘর্ষে এলাকাবাসীর ১০ জন আহত হয়। ব্যাটালিয়ন জওয়ানদের দাবি তাদেরও বেশ কয়েকজন আহত হয়েছেন। পরবর্তীকালে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার, কলাপাড়া থানা,অফিসার ইনচার্জ, ব্যাটালিয়নদের জেলা উপরস্থ কর্মকর্তা এসে দুই পক্ষের মধ্যে সমঝোতা সৃষ্টি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com