বেড়া প্রতিনিধি-
পাবনার সাঁথিয়ায় বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু- অধ্যাপিকা লুতফুন্নেসা ফাউডেশনের পক্ষে সাবেক ছাত্রলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী হারুন অর রশিদের উদ্যেগে উপজেলার করমজা ইউনিয়নের বায়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শুক্রবার ( ৭মে) বিকেলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠত হয়েছে। এ উপলক্ষে ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় করমজা ইউনিয়ন আ’লীগের সিনিঃযুগ্নসাধারণ আব্দুল কুদুসের পরিচালনায় ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ফজর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,করমজা ইউনিয়ন আ’ লীগে সভাপতি ও ইউপি চেয়ারম্যান হোসেন আলী বাগচী, উপজেলা আ’লীগের সহসভাপতি এস এম আলমগীর হোসেন, উপজেলা আলীগের কৃষি বিষয়ক সম্পাদক ওহাব আলী বাগচী, করমজা ইউনিয়ন আ’লীগ সাংগাঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মুন্সি, সাবেক ছাত্রলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হারুন অর রশিদ প্রমুখ। এ সময় করমজা ইউনিয়ন আ’লীগ, ষুবলীগ,ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply