বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালিয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

কালিয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার নড়াইল:


নড়াইলের কালিয়ায় মাদক বিরোধী বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা মোঃ তরিকুল ইসলাম তারা নামে এক আসামীকে আটক করেছে কালিয়া থানা পুলিশ। ৭মে (শুক্রবার) দুপুর ২:৩০ টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত তরিকুল ইসলাম তারা উপজেলার কুলশুর গ্রামের মেসার্স মশিয়ার এন্টারপ্রাইজের মালিক ও মো:গফফার  শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) (নিঃ) মোঃ আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এস.সি. ৩৮/১২/১৭ এর সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামী মোঃ তরিকুল ইসলাম তারা লোহাগড়া থানার দিঘলিয়া বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান প্ররিচালনা করে তাকে আটক করা হয়।

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওছি) শেখ কনি মিয়া বলেন, পুলিশ সুপারের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামী মোঃ তরিকুল ইসলাম তারা লোহাগড়া থানার দিঘলিয়া বাজার এলাকা থেকে আটক করা হয়েছে এবং  সাজাপ্রাপ্ত আসামীকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com