মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রধানমন্ত্রীর উপহার পেলো দুই শতাধিক বাবুর্চি ও হিজড়া

প্রধানমন্ত্রীর উপহার পেলো দুই শতাধিক বাবুর্চি ও হিজড়া

মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:

যানবাহন ও দোকানে দোকানে গিয়ে চাঁদা না তুলে সরকারি সহযোগিতা নিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য হিজড়া সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন কুমিল্লা- ৬ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

গতকাল বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টোডিয়ামে সামজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লায় করোনাকালিন সময়ে সংকটে পড়া ৮০ জন হিজড়ার মাঝে জেলা প্রশাসন আয়োজনে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার সময় সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার এ আহবান জানান। এ সময় সংসদ সদস্যের ব্যক্তিগত উপহার হিসেবে খাদ্য সহায়তা ও নগদ এক হাজার টাকা করে প্রদান করা হয়।

জেলা প্রশাসক মো. মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খানসহ আরো অনেকে।

হিজড়াদের উদ্দেশ্যে এমপি বাহার বলেন, হিজড়াদের স্বাবলম্বী করা লক্ষ্যে বিভিন্ন সময় সেলাই মেশিনসহ নগদ অর্থ সহযোগিতা প্রদান করা হয়েছিলো। এখন সে ধরনের সহযোগিতা অব্যাহত আছে। তারপরও তাদের মধ্যে কেউ কেউ দোকানপাটে ও যানবাহনে গিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে। টাকা না দিলে মানুষের সাথে খারাপ ব্যবহার করে। এটা মোটেও সহ্য করা হবে না। তারা যদি এধরনের অপকর্ম থেকে বের হয়ে আসতে পারে তাদের জন্য সরকারিভাবে ঘরের ব্যবস্থা করা যেতে পারে। সরকারিভাবে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার যেসব আবাসন আছে সেগুলো দেয়া হবে। তবে এজন্য তাদের সুস্থ জীবন যাপন করতে হবে। না হয় আইনশৃঙ্খলাবাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, হিজড়াদের জন্য সমাজকল্যান বিভাগ থেকে সব সময়ই বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত ছিলো এবং এখনো আছে। তারপরও তাদের আচরণে সাধারন মানুষ বিভিন্ন সময় বিব্রত হয়। তাদেরকে এসব কর্মকান্ড থেকে সরে আসতে হবে। তাদের সুস্থ জীবন যাপনের জন্য আমরা স্বাভাবিক জীবন যাপনের ব্যবস্থা করতে পারবো এবং সরকারি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর নির্মান করে দিতে পারবো।

এসময় হিজড়া নেতৃবৃন্দ এবং সদস্যরা চাঁদা না তোলা এবং বাজে আচরণ না করা প্রতিশ্রুতি দেন এবং প্রধানমন্ত্রীর উপহার পেয়ে এমপি বাহার ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এর আগে পেশাদার ১৪০ জন বাবুর্চির হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয়া হয।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com