মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় মে মাসের প্রথম সাপ্তাহে করোনায় প্রান হারিয়েছে ২০ জনের। আক্রান্ত হয়েছের ২৫৭ জন ও সুস্থ হয়েছেন ২০ জন। জেলা জুড়ে মোট মৃত্যুও সংখ্যা ৩৯৪ জন, আক্রান্তের সংখ্যা ১২ হাজার ২৮০ জন ও সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৪৬জন করোনা রোগী। এদিকে গেল ২৪ ঘন্টায় নতুন করে কুমিল্লায় করোনা শনাক্ত ৩১ মৃত্যু হয়েছে ১ জনের। কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন এ তথ্য জানান ।
৭ মে শুক্রবার বিকালে কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গেল ২৪ ঘন্টায় কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় করোনায় প্রানহানি হয়েছে ১ জনের ও সুস্থ হয়েছেন ১৫ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি এলাকার ২৪ জন, লাকসাম উপজেলায় ১জন, বুড়িচং উপজেলায় ২জন, আর্দশ সদর উপজেলায় ১ জন, চান্দিনা উপজেলায় ৩জন।
এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৭০হাজার ০৮৫জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৬৯ হাজার ৮৩৫জনের। এর মধ্যে ১২ হাজার ২৮০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বিদেশগামী ২৯৬ যাত্রীদের নমুনা পরীক্ষায় নতন কওে ৩ জন করোনায় সনাক্ত হয়েছেন।
Leave a Reply