মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা দেবীদ্বার পৌরসভার চাপানগর হাজারী বাড়ির মোঃ গিয়াস উদ্দীনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বসতবাড়ীসহ প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়।বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় দিকে আগুন লাগলে স্থানীয়রা চেষ্টাকরে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যার্থ হলে। রাত ১২ টার দিকে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে হাজির হয়ে, প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ রফিকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত একটি ইউনিটের ৮জন সদস্য নিয়ে ঘটনাস্থলে হাজির হই এবং ফায়ার ফাইটার মোঃ নূরুল আলম আগুন নিয়ন্ত্রন আনার অপারেশন’র কাজ শুরু করেন।
বাড়ির মালিক মোঃ গিয়াস উদ্দিন বলেন,পূর্ব শত্রুতার জের ধরে তার বাড়িতে কেউ আগুন লাগিয়েছে বলে ফায়ার সার্ভিসের টিম লিডারকে জানান। আগুনে ঘরের আলমারীতে রাখা গিয়াস উদ্দিন’র প্রবাসী ছেলে আজিজুর রহমানের নগদ পাচঁ লক্ষ টাকা, ২ টি বসত ঘর ও ঘরে থাকা আসবাবপত্র। ১ টি গোয়াল ঘর, এবং ১ লক্ষ টাকার একটি গরুসহ পরিবারের সকল প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
উপজেলা পল্লী বিদ্যুৎ’র ডিজিএম মৃনাল কান্তি বলেন, আগুন লাগার খবর পাওয়া মাত্র ওই বাড়ির বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান জানান,বসতবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply