সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় মসজিদে মসজিদে দোয়া

নওগাঁর মহাদেবপুরে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় মসজিদে মসজিদে দোয়া


 কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধিঃ

৭ মে ২০২১
নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন অসুস্থ দেশনেত্রী, গণতন্ত্রের মা, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়া উপজেলা সদরের স্থানীয় বাসস্ট্যান্ড মসজিদ, কুশার সেন্টার জামে মসজিদ, বাগান বাড়ী জামে মসজিদ, পুরাতন হাসপাতাল জামে মসজিদ, লিচু বাগান জামে মসজিদে দেশনেত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার ৭ মে পবিত্র মাহে রমজানের শেষ জুম্মায় হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে দেশনেত্রীর সুস্থতা কামনায় দোয়া করা হয়। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সাবেক আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াছাত হায়দার টগর এ দোয়া মাহফিলের আয়োজন করেন।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর সদর ইউনিয়ন শাখার যুগ্ন সম্পাদক কিউ এম সাঈদ টিটো, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম ইয়াজদানী সাম্মী, ১ নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন, জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক স্বেচ্ছাসেবক দলের নেতা শিহাব রায়হান সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জিল্লুর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার কারাবন্দি সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট সহ সারাদেশের সকল অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া করা হয়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com