আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
বাশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে এবং করোনা লকডাউনে কর্মহীন শ্রমিক,কর্মচারী,পরিবহন শ্রমিক,হকার,দিন মজুরসহ নিম্ন আয়ের মানুষকে পরিবার প্রতি ৩ মাসের জন্য ১৫ হাজার টাকা অনুদান ও ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবিতে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে দেশব্যাপী বিভাগীয় শহরে কর্মসূচির অংশ হিসেবে আজ ময়মনসিংহে শ্রমিক দলের মানব বন্ধন ও কর্মহীন শ্রমিক,দিনমজুরদের মাঝে ঈদ সামগ্রী বিতরন।উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রিয় বিএনপি’র দফতরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ময়মনসিংহ দক্ষিন জেলা শাখার সিনিয়র যুগ্ম-আহবায়ক কারানির্যাতিত জননেতা আলহাজ্ব জাকির হোসেন বাবলু।আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এড.দিদারুল ইসলাম রাজু,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফয়সাল সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ্ব।
Leave a Reply