সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাবেক বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সাবেক বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিন জেলা নেতা অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ৬ মে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার সময় চট্টগ্রাম শহরের কোতয়ালী থানার টেরিবাজার এলাকার মার্কেটে পরিবারের সদস্যদের জন্য ঈদের বাজার করার সময় সাদা পোশাকের ডিবি পুলিশ সাবেক এ উপজেলা পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামকে গ্রেফতারের কারন তাৎক্ষনিকভাবে প্রশাসনিক সূত্রে জানা না গেলেও বিনা ওয়ারেন্টে সড়যন্ত্রমুলকভাবে নিচক হয়রানী করার হীন উদ্দেশ্যে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবী করেছে পারিবারের সদস্যরা। মাওলানা জহিরুল ইসলামের গ্রেফতারের ব্যাপারে বাঁশখালী থানায় যোগাযোগ করা হলে, এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশ অবগত নয় বলে জানিয়েছেন বাঁশখালীর ওসি শফিউল কবির। তিনি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলামের আটকের খবর সোস্যাল মিডিয়া সূত্রে জেনেছেন বলে জানান। বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহিরের গ্রেফতারের বিষয়টি রাতেই গনমাধ্যমকে অবহিত করেন, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আফজারুল হক টুটুল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com