সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গোপালপুরে ‘ঈদ উপহার’ পেয়ে খুশি তৃতীয় লিঙ্গের অসহায়রা

গোপালপুরে ‘ঈদ উপহার’ পেয়ে খুশি তৃতীয় লিঙ্গের অসহায়রা


খাইরুল ইসলাম রুমান গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

তৃতীয় লিঙ্গের মানুষকে প্রধানমন্ত্রী প্রদত্ত ‘ঈদ উপহার’ তুলে দিয়েছেন গোপালপুর উপজেলা প্রশাসন।  বৃহস্পতিবার (৬ মে) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক।  প্রতিটি উপহারের ব্যাগে ছিল চাল, ডাল, চিঁড়া, চিনি, সেমাই, গুড়া দুধের প্যাকেট ও সাবান।  জেলা প্রশাসকের নির্দেশনায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেয়ে এসময় তৃতীয় লিঙ্গের নয় সদস্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।  বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, কৃষি অফিসার মো. শহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন প্রমুখ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com