রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশালসহ বালা‌দেশ মে‌রিন একা‌ডে‌মির ৪‌টি ক‌্যাম্পাস উ‌দ্বোধন

ব‌রিশালসহ বালা‌দেশ মে‌রিন একা‌ডে‌মির ৪‌টি ক‌্যাম্পাস উ‌দ্বোধন

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

বরিশালে বাংলাদেশ মেরিন একাডেমীর নবনির্মিত ক্যাম্পাস উদ্বোধন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বরিশালসহ দেশের ৪টি স্থানে মেরিন একাডেমীর উদ্বোধন করেন।
 বৃহস্পতিবার সকাল ১১টায় উদ্বোধনের সময় বরিশাল প্রান্তে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এবং বাংলাদেশ মেরিন একাডেমী বরিশালের কমান্ডেন্ট ক্যাপ্টেন এসএম আতিকুর রহমানসহ অন্যান্যরা।
বরিশালের কীর্তনখোলা নদীর পূর্ব তীরে কর্নকাঠী এলাকায় ১০ একর জমির উপর ১২২ কোটি টাকা ব্যয়ে মেরিন একাডেমি নির্মিত হয়েছে। এই ক্যাম্পাসের মধ্যে একাডেমিক ভবন, হোস্টেল, কমাড্যান্ট বাংলো, মসজিদ, জিমনেশিয়াম, খেলার মাঠ ও সুইমিং পুল রয়েছে। মেরিন একাডেমীতে প্রতি ব্যাচে ৫০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে। বরিশাল মেরিন একাডেমীর হোস্টেলে ২৪২ জন শিক্ষার্থী থাকার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেরিন একাডেমীর কমান্ডেন্ট ক্যাপ্টেন এসএম আতিকুর রহমান।

মেরিন একাডেমীতে ৪ বছর মেয়াদি কোর্স করে উত্তীর্ণ শিক্ষার্থীরা নৌপথে আন্তর্জাতিক পরিমন্ডলে জাহাজ পরিচালনা করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বরিশাল ছাড়াও সিলেট, রংপুর এবং পাবনায় একই সাথে আরও ৩টি মেরিন একাডেমীর উদ্বোধন করা হয়। এ নিয়ে দেশে মেরিন একাডেমীর সংখ্যা ৫টি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com