সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে গ্রাম পুলিশের মাঝে সাইকেল ও পোষাক বিতরণ

বোয়ালমারীতে গ্রাম পুলিশের মাঝে সাইকেল ও পোষাক বিতরণ

আব্দুল্লাহ আল মামুন রনী, ফরিদপুর প্রতিনিধিঃ 

করোনাকালীন সময়ে দ্রুততম জনসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সাইকেল, পোষাক ও বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১০ ইউনিয়ন ৯৮ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে এসব বিতরণ করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ উপস্থিত থেকে এসব বিতরণ করেন।স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় গ্রাম পুলিশের প্রতি সদস্যকে একটি বাইসাইকেল, একটি ফুলহাতা শার্ট, একটি হাফহাতা শার্ট, দুইটি প্যান্ট, এক জোড়া কাপড়ের জুতা, দুই জোড়া মোজা ও এক জোড়া চামড়ার জুতা দেওয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, শেখর ইউপি চেয়ারম্যান মো: ইসরাফিল মোল্যা প্রমুখ।উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, ‘গ্রাম পুলিশ গ্রামে আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। তাদের যাতায়াত ও কাজের গতি বৃদ্ধি করতে সাইকেল, পোশাকসহ বিভিন্ন সরঞ্জামাদি দেয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com