সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন-বোনাসের দাবিতে বাম জোটের মানবন্ধন

ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন-বোনাসের দাবিতে বাম জোটের মানবন্ধন

রুহিন আহমদ(সিলেট প্রতিনিধি)ঃ

দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করা, ঈদের আগে সকল শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস প্রদানের দাবিতে আজ (৬মে) বৃহস্পতিবার বিকাল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) আহবায়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে বাসদ নেতা প্রণব জ্যোতি পালের পরিচালনায় বক্তব্য রাখেন, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সি পি বি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) নেতা এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি সিরাজ আহমদ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারী চলছে, বাংলাদেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যে মৃত্যুর হার পূর্বের তুলনায় বহুগুণ বেড়েছে সংক্রমিত হচ্ছে বহুমানুষ। চিকিৎসার কোন আয়োজন নেই, টেষ্ট না করার পদ্ধতি অবলম্বন করছে সরকার, ফলে বাস্তব পরিস্থিতি বোঝার কোন সুযোগ নেই। নিজেদের গা বাচাঁনোর জন্য, কোন দায়িত্ব না নিয়ে শ্রমজীবী মানুষের খাদ্যের ব্যবস্থা না করে লকডাউন ঘোষণা করেছে। আবার মালিকদের মুনাফার স্বার্থে গার্মেন্টস সহ সকল কারখানা চালু রেখেছে, শ্রমিকদের কোন ঝুঁকি ভাতা না দিয়ে।

নেতৃবৃন্দ বলেন, রোজার মাসে দ্রব্য মূল্যের উর্ধগতির কারণে  জনজীবন বিপর্যস্ত, মানুষ দিশেহারা। মালিকরা হাজার হাজার কোটি টাকা প্রণোদনা নিলেও শ্রমিকদের বকেয়া বেতন ঈদ বোনাস পরিশোধ করছে না।সম্প্রতি সরকার এক প্রজ্ঞাপণ জারী করে শ্রম আইনের শ্রমঘন্টা ও ওভারটাইমের ধারা বাতিল করে শ্রমিকদের আইনি সুরক্ষা থেকেও বঞ্চিত করেছে।

নেতৃবৃন্দ অবিলম্বে ঈদের আগে সকল শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস প্রদানের দাবি জানান এবং করোনাকালে সকল শ্রমজীবী মানুষের খাদ্য ও চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রীয় উদ্যোগে করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com