সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিলেট জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ না করায় চা শ্রমিক ফেডারেশনের প্রতিবাদ সমাবেশ

সিলেট জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ না করায় চা শ্রমিক ফেডারেশনের প্রতিবাদ সমাবেশ


রুহিন আহমদ( সিলেট প্রতিনিধি)ঃ

২০ মে কে ‘চা-শ্রমিক দিবস’ হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, চা শ্রমিকদের দৈনিক মজুুরি ৫শ’ টাকা করাসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি সিলেট জেলা প্রশাসক কতৃপক্ষ গ্রহণ না করায় তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।  

বৃহস্পতিবার (৬মে) বিকাল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে এই তাৎক্ষণিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার সভাপতি রতœা বসাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর উপদেষ্টা আবু জাফর, উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক হৃদয় ছত্রী, চা শ্রমিক নেতা লতিব মিয়া, সাগর মনি প্রমূখ।  

বক্তারা বলেন, করোনা মহামারিতে জীবনের ঝুঁকি নিয়ে চা শ্রমিকসহ শ্রমিকরা বিরতীহীনভাবে কাজ করে যাচ্ছে অথচ তাদের অধিকার ও দাবি-দাওয়া শুনার প্রয়োজন মনে করছে না প্রশাসন। লকডাইনের অজুহাতে চা শ্রমিক ফেডারেশন এর শ্রম প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি সিলেট জেলা প্রশাসক কতৃপক্ষ গ্রহণ করেনি। নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।  

এর আগে আজ দুপুর ১টায় বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার সভাপতি রতœা বসাক ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক হৃদয় ছত্রী স্মারকলিপি দিতে গেলে সিলেট জেলা প্রশাসক কতৃপক্ষ গ্রহণ করেনি।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com