মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলের কুমড়ি এলাকা পুরুষ শুন্য পাকা ধান কাটছে মহিলারা

নড়াইলের কুমড়ি এলাকা পুরুষ শুন্য পাকা ধান কাটছে মহিলারা


 মো:হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার নড়াইল:


নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে দুপক্ষের সংঘর্ষের সময় পুলিশের উপর হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনার পর পুলিশি গ্রেফতার আতংকে কুমড়ি পূর্বপাড়াসহ আশপাশের এলাকা পুরুষশুন্য হয়ে পড়েছে। এদিকে ভয়ে  গ্রাম ছাড়া হয়েছে অনেক  নির্দোষ নিরীহ কৃষক বাধ্য হয়ে মাঠে নেমেছে ঐ গ্রামের মহিলারা কিন্তু গ্রেফতারের ভয়ে ধান কেটে ঘরে তুলতে পারছেন না তারা।
এ অবস্থায় সরোজমিনে গেলে এলাকার মহিলারা বলেন,আমরাও চাই এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত সকলের কঠিন শাস্তি হোক কিন্তু  যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট না,যারা নির্দোষ নিরীহ এদের কে যেনো  বিনা কারণে গ্রেফতার না করা  হয় এবং তারা যেনো বাড়ি এসে ঘরে তুলতে পারে সোনালী ফসল। নড়াইল জেলা পুলিশ সুপার মহোদয় এর কাছে  আমরা জোর দাবি জানাচ্ছি সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আটক করা হোক এবং নির্দোষ অসহায় মানুষদের যাতে পুলিশ হয়রানি না করে সে বিষয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন মহিলারা।
এ বিষয়ে নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন,প্রকৃত এ বিষয়ের সাথে  যারা জড়িত তাদেরকেই মূলত আইনের আওতায় আনা হবে। যারা এ বিষয়ে এর সাথে সংশ্লিষ্ট না তাদের ভয় পাওয়ার কোন কারণ নেই।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল বৃহস্পতিবার লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে আধিপত্য বিস্তার কে কেদ্র করে দুপক্ষের দাঙ্গা-হাঙ্গামা ঠেকানোর সময় দুইজন এ এস আই মীর আলমগীর ও মিকাইল হোসেন এর উপর হামলা ও অস্ত্র ছিনতাই এর ঘটনা ঘটে। ওইদিন জেলা পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে আহত এ এস আই ও ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার করে ও ৩ জন মহিলাকে আটক করা হয়। এরপর এ এস আই মিকাইল বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com