সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের বিশেষ সেবা সাপ্তাহ সম্পূর্ণ – ১৯ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা লিফলেট ও মাস্ক বিতরণ

কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের বিশেষ সেবা সাপ্তাহ সম্পূর্ণ – ১৯ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা লিফলেট ও মাস্ক বিতরণ


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের বিশেষ সেবা সপ্তাহ শেষ হয়েছে। ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত এ সেবা সাপ্তাহ উপলক্ষে প্রতিদিন জনসচেতনতা তৈরীর লক্ষে বাজারে মাইকিং, শতভাগ দোকানে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা, ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও মাস্ক বিতরণ, টিসিবির ট্রাকসেল মনিটরিং ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করে ৭ দিনে ১৯ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।
কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের বিশেষ সেবা সাপ্তাহ উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লার গুরুত্বপূর্ণ ১৩টি বাজারে পরিচালিত এ বিশেষ অভিযানে ১৯টি প্রতিষ্ঠানকে নানা অনিয়মের অভিযোগে ১ লক্ষ ২ হাজার টাকা জরিমানা করা হয়। কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ চারটি বাজার নিউমার্কেট, রাজগঞ্জ, রানীর বাজার ও বাদশা মিয়ার বাজারের শতভাগ নিত্যপণ্যের দোকানে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা হয়। এছাড়াও বুড়িচং এর ভরাসার বাজার, সদর দক্ষিণের পদুয়ার বাজার এবং চান্দিনার মাধাইয়া বাজারে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা হয়। এসময় জনসচেতনতা তৈরীতে ১৩০০ লিফলেট বিতরন করা হয়। বাজারে আগত ও পথচারী মাস্কবিহীন জনসাধারণের মাঝে বিতরণ করা হয় ৭০০ মাস্ক।
স্বাস্থ্যবিধি মানতে সচেতনতা সৃষ্টিতে ব্যবহার করা হয় “মাস্ক ব্যবহার করুন, সুস্থ থাকুন” শীর্ষক প্লাকার্ড। ভোক্তা সচেতনতা বৃদ্ধির জন্য সপ্তাহের শুরু ও শেষের দিন কুমিল্লা নগরী ও এর আশেপাশের এলাকায় করা হয় মাইকিং। ১৩টি টিসিবির ট্রাকসেল মনিটরিং করা হয় এ বিশেষ সেবা সপ্তাহে।
অভিযানে জেলা ও উপজেলা প্রশাসন, স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাবের প্রতিনিধি, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও জেলা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।
কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলাম জানান, বিশেষ সেবা সপ্তাহ শেষ হলেও এর ধারাবাহিকতা রক্ষা করা হবে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com