সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডিমলায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার।

ডিমলায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার।

সরোয়ার জাহান সোহাগ

ডিমলা সংবাদদাতা।

ডিমলায় বিউটি আক্তার পিংকি (১৮) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

ডিমলা উপজেলার সদর ইউনিয়নের থানা পাড়ার রশিদুল ইসলামের মেয়ে। স্থানীয় একটি কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্রী। নিহতের পরিবার ও এলাকাবাসীর তথ্য মতে, বুধবার (৫মে) দুপুরে নিজ বাড়ির শয়ন ঘরে তীরের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখে প্রতিবেশী এক শিশু এলাকাবাসীকে জানায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নেন।

নিহতের বড় বোন রশিদা জানান, উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের বাসিন্দা আমার মামা মৃত্যুবরণ করায় ছোট বোন বিউটিকে বাড়িতে একা রেখে পরিবারের সকলে সেখানে যাই। ঘটনার দিন দুপুরে এলাকাবাসী মারফত মোবাইলে বোনের মৃত্যুর খবর জানতে পেয়ে সকলে বাড়িতে ছুটে এসে দেখি তার মৃতদেহ। 

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে আমরা ছাত্রীটির লাশ ময়নাতদন্তের জন্য উদ্ধার করেছি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। যার মামলা নম্বর ১০,তারিখ ৫/৫/২০২১ইং।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com