মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (বাগেরহাট) ঃ
বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান গতকাল মারা গেছেন। বুধবার (৫ মে) সন্ধ্যা ৭ টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, দুই ছেলে ও তিন স্ত্রী রেখে গেছেন। এসএম মাহফুজুর রহমানের লাশ নিয়ে তাঁর স্বজনরা সন্ধ্যায় কচুয়ার সাইনবোর্ডে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তার বড় ছেলে এস এম মেহেদী হাসান বাবু জানান, বাড়িতে পৌঁছে জানাজার সময় সম্পর্কে তিনি অবহিত করবেন।
এস মাহফুজুর রহমান বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। এপ্রিলের প্রথম দিকে তাকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে ২ মে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এসএম মাহফুজুর রহমান কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০০৯ সালে তিনি প্রথমে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচিত হন। ২০১৪ সালেও তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। গত ২০১৯ উপজেলা পরিষদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো তিনি কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এর আগে তিনি তিনবার রারিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি হিসাবে জীবন শুরু করেছিলেন। এর আগে এসএম মাহফুজুর রহমান বিডিআর সদস্য হিসাবে কর্মজীবন শুরু
Leave a Reply