সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গফরগাঁওয়ে ভ্রাম্যমান আদালতে ৬ ফার্মেসীকে জরিমানা

গফরগাঁওয়ে ভ্রাম্যমান আদালতে ৬ ফার্মেসীকে জরিমানা


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৬টি ফার্মেসীতে অভিযান চালিয়ে ৩৮ হাজার ৫’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মেয়াদউত্তীর্ণ, অননুমোদিত এবং ফিজিয়ান্স ওষুধ রাখা ও বিক্রির দায়ে তাদের এই জরিমানা করা হয়।বুধবার (৫ মে) সহকারি কমিশনার (ভূমি ) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট কাবেরী রায়ের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এবং গফরগাঁও খানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চলাকালে মেয়াদউত্তীর্ণ, অননুমোদিত এবং ফিজিয়ান্স ওষুধ রাখা ও বিক্রির দায়ে মেসার্স সামী মেডিকেল হলকে ১০ হাজার টাকা,মম মেডিকেল হলকে ৮ হাজার টাকা,নিরাপদ মেডিকেল হলকে ৮ হাজার টাকা, জসিম মেডিকেল হলকে ৩ হাজার ৫’শ টাকা,হাজী মেডিকেল হলকে ১ হাজার টাকা,সুমন মেডিকেল হলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় ভ্রাম্যমান আদালত প্রতিটি ফার্মেসী থেকে বিপুল পরিমান মেয়াদউত্তীর্ণ, অননুমোদিত এবং ফিজিয়ান্স ওষুধ জব্দ করে পরে তা ধবংস করেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন সহকারি কমিশনার ( ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট কাবেরী রায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com