সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলে নৌকা’র এজেন্টের আঙ্গুল কর্তন, আ.লীগ সভাপতি বহিষ্কার

টাঙ্গাইলে নৌকা’র এজেন্টের আঙ্গুল কর্তন, আ.লীগ সভাপতি বহিষ্কার


হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ভূঞাপুর পৌর কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন কে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। 
গত সোমবার (৩ মে) ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল বাছিদ মন্ডল ও সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম তালুকদার বাবলুর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে (আনোয়ার) এ বহিষ্কারাদেশ প্রদান করা হয়। 
তিনি পৌরসভার ১নং ওয়ার্ডের (কুতুবপুর) বর্তমান কাউন্সিলর‌ ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
কাউন্সিলর কে প্রদানকৃত বহিষ্কারাদেশে বলা হয়়, গত ৩০শে জানুয়ারি মোঃ আনোয়ার হোসেন ভূঞাপুর পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্রে নিজ স্বার্থ হাসিল করার জন্য নৌকা প্রতিকের এজেন্ট সুচি বেগম ও দলের অন্যান্য নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা করেন এবং একই সাথে নৌকা প্রতীকের এজেন্ট সূচী বেগমকে নির্বাচনী বুথ থেকে টেনে বের করে এলোপাতাড়ি কুপিয়ে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল কেটে ফেলেন। যাহা বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও জাতীয় সংবাদ পত্রে প্রচার করে এবং সকলের দৃষ্টি গোচর হয়। ইহাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়। সে কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক পরিচয়সহ দলীয় সকল পরিচয় থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য যে, গত ৩০ জানুয়ারি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছিল উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছিলেন নারী-পুরুষ ভোটাররা। নিজের অবস্থা শোচনীয় দেখে জাল ভোট দিতে যান কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেনের লোকজন।
অপর কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা বাধা দিলে বিপত্তি বাধে, শুরু হয় সংঘর্ষ। লাঠি হাতে নিয়ে নেতৃত্ব দেন সদ্য বিজয়ী কাউন্সিলর আনোয়ার হোসেন। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আঙুল কেটে ফেলা হয় নৌকা প্রতীকের এজেন্ট সূচী বেগমের‌।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com