মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বেড়ায় পদ্মা ভিলেজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

বেড়ায় পদ্মা ভিলেজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

বেড়া প্রতিনিধিঃ

পাবনা বেড়ায় করোনা সংক্রমণ পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পদ্মা ভিলেজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্দোগে কর্মহীন হয়ে পড়া অসহায় দুঃস্থ ও দরিদ্র শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও করোনা সংক্রমন রোধে পথচারী, গাড়ি চালক, ভ্যান চালক, দোকানিদের সচেতনমুলক লিফলেট বিতরণের পাশাপাশি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার পদ্মা ভিলেজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি মোস্তাফিজুর রহমানের নিজ বাড়িতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও উপজেলার চাকলা ইউনিয়নের বাসষ্ট্যান্ড এলাকার চারমাথামোড়ে বেড়া সিএন্ডবি বাজার, হাঁটুরিয়া-নাকালিয়া, কৈটলা সহ উপজেলার বিভিন্ন বাজারে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার,ও করোনা সংক্রমনরোধে জনচেতনা মুলক লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পদ্মা ভিলেজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি সজিবুল ইসলাম,কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মোঃ মনিরুজ্জামান, নির্বাহী সদস্য মোঃ মাহবুবুল আলম প্রমুখ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, পদ্মা ভিলেজ ডেভেলপমেন্ট একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্য হল সমাজসেবা মুলক কাজ করা। তারই ধারাবাহিকতায় করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় দুস্থ কিছু পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সাবান, আলু ছোলা ইতাদি বিতরণ করা হয়েছে। আমাদের এ সমাজসেবামুলক কাজ অভ্যাহত থাকবে। সরকারের দেয়া বিধিনিষেধ মেনে চলতে জনসাধারণকে অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com