সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের চুরখাই’এ পর্ণোগ্রাফি ব্যবসায় জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

ময়মনসিংহের চুরখাই’এ পর্ণোগ্রাফি ব্যবসায় জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের সদর উপজেলার চুরখাই বাজার থেকে পর্ণোগ্রাফি ব্যবসায় জড়িত ০৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।গতকাল ০৪এপ্রিল ১৮.১৫ ঘটিকায় মেজর আখের মুহাম্মদ জয় ও এএসপি বেলায়েত হোসাইনের নেতৃত্বে র‌্যাব-১৪ ময়মনসিংহের একটি বিশেষ আভিযানিক দল ময়মনসিংহ জেলার চুরখাই বাজারস্থ তৈয়ব মার্কেটে অবস্থিত “সুজন কম্পিউটার” ও “আনোয়ার কম্পিউটার” এবং মফিজ মার্কেটে অবস্থিত “বাদশা কম্পিউটার” নামক দোকানের ভিতর থেকে পর্ণোগ্রফি ব্যবসায় জড়িত আসামী ১। মোঃ সুজন (২৩), পিতা- মোঃ ইউসুফ আলী, ২। মোঃ আনোয়ার হোসেন (২৬), পিতা- মোঃ গফুর মিয়া, ৩। মোঃ হৃদয় (২১), পিতা- মৃত সাহেব আলী, ৪। মোঃ বাদশা মিয়া (২৪), পিতা- মোঃ জামাল উদ্দিন, সর্ব সাং- চুরখাই, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে আটক করে। তাদের হেফাজত হতে পর্ণোগ্রাফি ব্যবসার কাজে ব্যবহৃত ০৩ টি ডেস্কটপ কম্পিউটার, ০৫ টি স্পিকার, ০৬ টি কার্ড রিডার ও অন্যান্য ইলেক্ট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চুরখাই বাজারস্থ তৈয়ব মার্কেটে অবস্থিত “সুজন কম্পিউটার” ও “আনোয়ার কম্পিউটার” এবং মফিজ মার্কেটে অবস্থিত “বাদশা কম্পিউটার” নামক দোকানের ভিতর বিভিন্ন্ প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে অশ্লীল ছবি ও ভিডিও উৎপাদন করে কম্পিউটারের মাধ্যমে ছড়িয়ে ও পর্ণোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ, সরবরাহ এবং প্রকাশ্যে প্রদর্শন করে গণ-উপদ্রপ সৃষ্টি করে আসছিল। এই সমস্ত গণ-উপদ্রব সৃষ্টিকারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com