আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত ৯০হজার টাকা জরিমানা করে ভেজাল সরিষার তেলের কারখানাটি সিলগালা করে দিয়েছেন।শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের নিলামপট্টি এলাকায় র্যাব-১৪ জামালপুর অভিযান চালায়।এই অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ জামালপুর বুধবার (৫ মে) বিকেলে খাঁটি সরিষার তেলের নামে জাহাজের পোড়া মবিল, নোংরা পরিবেশে তেল বোতল জাত করণ সহ ভোজ্য তেলে ভেজাল এবং নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে মোট ৯০ হাজার টাকা জরিমানা ও একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।নালিতাবাড়ী শহরের নিলামপট্টি মহল্লায় কয়েকটি ভোজ্যতেল কারখানায় এএসপি সবুজ রানার নেতৃত্ব অভিযানকালে কয়েকটি কারখানা বন্ধ করে মালিক-শ্রমিকরা পালিয়ে যায়।অভিযানকালে গোলাম মোস্তুফার ভোজ্যতেলের কারখানায় গিয়ে জাহাজের পোড়া মবিল,নোংরা পরিবেশে তেলের প্রক্রিয়া ও বোতল বা কন্টেইনার জাতকরণ পরিলক্ষিত হয়।ভোজ্যতেলের একটি পাত্রে টিকটিকি পড়ে থাকতে দেখা যায়। এসময় মালিকপক্ষকে পাওয়া না গেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন কারখানাটি সিলগালা করে নিয়মিত মামলার নির্দেশ দেন।এছাড়াও পার্শ্ববর্তী আনোয়ারের টুপি মার্কা সরিষার তেল কারখানায় অভিযান চালিয়ে সুপার সয়াবিনের সাথে সরিষা মিশিয়ে ভেজাল সরিষার তেল উৎপাদন, নকল জোড়া হাঁস মার্কা তেল কন্টেইনার করণসহ নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।তাছাড়া লোটন দেবনাথ এর গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৫শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পলিথিন বহনের দায়ে অটোচালক নাজমুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply