শিশির খাঁন,সদরপুর প্রতিনিধি:
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও শ্রমিক সংকটের কারণে সঠিক সময়ে পাকা ধান ঘরে তুলতে পারছেন না অধিকাংশ কৃষক। এমন পরিস্থিতিতে ফরিদপুরে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে জেলা ছাত্রলীগ।
শনিবার (২৪ এপ্রিল) জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের নেতৃত্বে কৃষকের জমির পাকা ধান কেটে দেন তারা। ছাত্রলীগের বিভিন্ন ইউনিট এর নেতা-কর্মী ধানকাটা উৎসবে অংশ নেয়।
এর আগে করোনা সংকটের কারণে ধান কাটা শ্রমিক না পেয়ে হতাশায় ভুগছিলেন কৃষকরা। এ কথা জানতে পেরে জেলা ছাত্রলীগ অসহায় এই কৃষকেদের ধান কেটে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এ ব্যাপারে একজন কৃষক বলেন, ‘ধান কাটার জন্য জোন (শ্রমিক) পাচ্ছিলাম না। ধান কেটে দিয়ে আমার খুব উপকার করিছে ছাত্রলীগের ছেলেরা। আমি তাদের কাছে কৃতজ্ঞ’।
ধানকাটা উৎসবে অংশ নেয় জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহম্মেদ, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান বিপ্লব, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমামুল মিয়া আজম, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক আফিক বিন ইসলাম অর্ক, অমিত বিশ্বাস, হানিফ শেখ, সহসভাপতি অমিও সরকার, সুমন মিয়া প্রমুখ।
জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি আমরা। আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
Leave a Reply