আব্দুল্লাহ আল মামুন রনি,ফরিদপুর প্রতিনিধি :
আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি আব্দুর রহমানের নির্দেশনায় ও ফরিদপুর জেলা ছাত্রলীগের পরামর্শে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ নেতা সৈয়দ মর্তুজা তমালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসদরের কামারগ্রাম মহিলা কলেজের মোড়ে বাসটার্মিনালে স্বাস্থ্য বিধি মেনে বুধবার (৫ মে) পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাফর বিশ্বাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল খায়ের, সহপ্রচার সম্পাদক এনামুল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রশান্ত সাহা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি সভাপতি কামরুল সিকদার,উপজেলা ছাত্রলীগের সৈয়দ মর্তুজা তমাল প্রমুখ। ইফতার মাহফিলে উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
এছাড়া পথচারী ও উপজেলার বিভিন্ন এতিমখানায়ও এ সময় ইফতার বিতরণ করা হয়।
Leave a Reply