সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
‘‘প্রধানমন্ত্রীর উপহার’’ বেড়ায় কর্মহীন মানুষদের মাঝে নগদ অর্থ বিতরণ

‘‘প্রধানমন্ত্রীর উপহার’’ বেড়ায় কর্মহীন মানুষদের মাঝে নগদ অর্থ বিতরণ

বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ

পাবনা বেড়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপ করায় কর্মহীন হওয়া মানুষদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (০৫ মে) বেড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে ৮০ জন ও উপজেলার মাসুমদিয়া ইউনিয়নে ৫০ জন অসহায় দরিদ্র ও কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে ৫ শত টাকা করে মোট ৬৫ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। পরে আরও ৭০ জনকে ৫ শত টাকা করে ৩৫ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান প্রক্রিয়াধীন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহবুব হাসান উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু, উপজেলা ভাইস চেয়াম্যান মেজবাহ মোল্লাহ, উপজেলার শিক্ষার্থী সহযোগীতা সংগঠনের সদস্যবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সবুর আলী জানান, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে অতি দরিদ্র পরিবারকে ভিজিএফ (আর্থিক) সহায়তার আওতায় ইউনিয়ন পরিষদ ও পৌরসভার জন্য ১৩৫০০ জনের জন্য ৪৫০ টাকা করে ৬০ লক্ষ ৭৫ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে।
এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দুর্যোগক্রান্ত অতি দরিদ্র পরিবারদেরকে ত্রাণ কার্য (আর্থিক) সহায়তা ইউনিয়ন পরিষদ ও পৌরসভার জন্য জন্য ৪৯০০ জনের জন্য ৫ শত টাকা করে ২৪ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। মানবিক এ সহায়তা প্রদান চলমান রয়েছে। তিনি আরও জানান, যদি কোন অসহায় ব্যাক্তি ৩৩৩ নাম্বারে কল দেয় সে ক্ষেত্রে তাদের জন্য উপজেলা প্রশাসন খাবার পৌঁছে দিবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com