সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রধানমন্ত্রী নির্দেশে,আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের পরামর্শে এবং রিয়ান, ফাহিমের নেতৃত্বে কৃষকের ধান কেটে দিলো আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ।

প্রধানমন্ত্রী নির্দেশে,আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের পরামর্শে এবং রিয়ান, ফাহিমের নেতৃত্বে কৃষকের ধান কেটে দিলো আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ।

ডেস্ক নিউজ:

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক কৃষকের জমির ধান কেটে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সকালে পৌর শহরের নওয়াপাড়া গ্রামের কৃষক হাবিবুর শেখের ৫৪ শতাংশ জমির ধান কেটে দেন তারা।

উপজেলা ছাত্রলীগ নেতা নওফেল আহমেদ ও মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এই ধানকাটা কর্মসূচিতে আরও অংশ নেন ইজাজ আহমেদ শুভ, এম এন সাকিব ইসলাম, ইস্রাফিল ফকির, সাব্বির আহমেদ, শেখ মেহেদী, নাঈম মিয়া, আব্দুল্লাহ শেখ, রিপন হোসেন অনু, মোস্তাফিজুর রহমান সানি প্রমুখ।

আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশীদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহমেদের সার্বিক নির্দেশনায় নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দেন। দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় কৃষকের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত।

কৃষক হাবিবুর শেখ বলেন, শ্রমিক সংকটের কারণে তিনি জমির ধান কাটতে পারছিলেন না। এ নিয়ে বেশ চিন্তায় ছিলেন। ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে তার বাড়ি পৌঁছে দিয়েছেন। এ জন্য তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com