কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার দেবীদ্বারে সততা ডায়গনেষ্টিক সেন্টার’র উদ্যোগে ১৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
সোমবার বিকেলে দেবীদ্বার সততা ডায়গনেষ্টিক সেন্টারে ওই ঈদ সামগ্রী বিতরন করেন প্রধান অতিথি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার ও প্রধান মেহমান টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার সাধারন সম্পাদক সাইফ উদ্দিন রনী।
প্রবীন চিকিৎসক ডা. ফরিদুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দেবীদ্বার প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারন সম্পাদক ভিপি ময়নাল হোসেন, ডা. গোলাম সারোয়ার, আইন সহায়তা কেন্দ্র (আসক) দেবীদ্বার শাখার সভাপতি ও ড্রিম ভয়েজ’র নির্বাহী সদস্য মো. কাউছার হায়দার।
স্বাগতিক বক্তব্য রাখেন দেবীদ্বারে সততা ডায়গনেষ্টিক সেন্টার’র চেয়ারম্যান মো. সোহেল রানা।
উক্ত ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে জন প্রতি ৫ কেজি চাউল, ১ কেজি সেমাই, ১ কেজি চিনি, ১টি কন্ডেন্সমিল্ক, আলু ৩ কেজি, পেঁয়াজ ২ কেজি, সেমাই ২ প্যাকেট।
Leave a Reply