মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশালে ভিজিএফ কার্ড বিতরণ উদ্ভোধন করলেন ইউএনও

ত্রিশালে ভিজিএফ কার্ড বিতরণ উদ্ভোধন করলেন ইউএনও

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবেঅত্র উপজেলার জন্য বরাদ্দকৃত ৭০০৫৯টি ভিজিএফ কার্ড বিতরণ শুরু হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সহযোগিতায় অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ২০২০-২০২১ অর্থ বছরে ভিজিএফ কর্মসূচীর আওতায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুঃস্থ,অতিদরিদ্র ব্যক্তি,পরিবারকে বিনামূল্যে সহায়তা প্রদানের নিমিত্তে ত্রিশাল উপজেলায় ৭০০৫৯টি কার্ড এবং প্রতিটি কার্ডধারীদের মধ্যে ৪৫০ টাকা হারে তিন কোটি পনের লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা বিতরণ করা হবে।আজ উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন,ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন,আমিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ভুট্রো প্রমূখ। জানা যায় এ কর্মসূচীর আওতায় ত্রিশাল  উপজেলার ধানীখোলা ইউনিয়নে ৭৮৯০, বৈলর ইউনিয়নে ৬১৩১,কাঠাল ইউনিয়নে ৫১৭০,কানিহারী ইউনিয়নে ৭১২৪,রামপুর ইউনিয়নে ৫১০০,ত্রিশাল ইউনিয়নে ৬৪৫১, হরিরামপুর ইউনিয়নে ৪৯৭৪,সাখুয়া ইউনিয়নে ৪১৫৬,বালিপাড়া ইউনিয়নে ৭৩৩৫, মঠবাড়ী ইউনিয়নে ৬৬৩৮, মোক্ষপুর ইউনিয়নে ৫৩৮০ ও আমিরাবাড়ী ইউনিয়নে ৪১১০ জন্য বরাদ্দ রয়েছে। প্রতিটি ইউনিয়নে একজন করে ট্যাগ অফিসারের উপস্থিতিতে এ নগদ সহয়তা প্রদান করা হবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com