বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে আমেরিকান জাল ডলার সহ ২ জাল ডলার ব্যবসায়ী আটক

ময়মনসিংহে আমেরিকান জাল ডলার সহ ২ জাল ডলার ব্যবসায়ী আটক


আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ  

ময়মনসিংহের মুক্তাগাছায় র‍্যাব অভিযান চালিয়ে বাংলাদেশী ১ লক্ষ ৪৮ হাজার ৭শ’ পঞ্চাশ টাকার আমেরিকান জাল ডলারসহ দুইজনকে গ্রেপ্তার করেছেন।সূত্র জানায় তারা দীর্ঘদিন ধরে আমেরিকান জাল ডলারের ব্যবসা করে বিভিন্ন লোকের সাথে প্রতারণা করে আসছিল।গ্রেপ্তারকৃতরা হলো-মুক্তাগাছা উপজেলা মোঃ আজাহারুল (২২) পিতাঃ মোঃ আব্দুল হাই ও মোঃ আজগর আলী (৪৮)পিতা-মৃত ওহেদ আলী।মঙ্গলবার (৪ মে) র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে আজ দুপুর আড়াইটার দিকে র‌্যাব-১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৬ নম্বর মানকোন ইউনিয়নের নিমুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।এ বিষয়ে র‌্যাব-১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ওভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এম.এম. সবুজ রানা জানান, এই চক্রটি দীর্ঘদিন যাবৎ আমেরিকান জাল ডলারের ব্যবসা করে বিভিন্ন লোকের সাথে প্রতারণা করে আসছে। এমন তথ্য আমাদের কাছে আসে। পরে গোয়েন্দা নজরদারিতে এর সত্যতা পাওয়া যায়। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করি। এসময় তাদের সাথে থাকা ১৫টি ১০০ ডলার ও ৫টি ৫০ ডলার মানের আমেরিকান জাল ডলার নোট উদ্ধার করা হয়। এই ডলারগুলোর বাংলাদেশী মূল্য ১ লক্ষ ৪৮ হাজার ৭শ’ পঞ্চাশ টাকা। তাদের সাথে থাকা দুইটি মোবাইল সেট (সিমসহ) জব্দ করা হয়েছে।র‌্যাবের এই কর্মকর্তা জনান,গ্রেপ্তারের পর তাদেরকে প্রাথমিক জিজ্ঞেসাবাদে আমেরিকান জাল ডলারের ব্যবসা করে বিভিন্ন লোকদের সাথে প্রতারণা করার কথা স্বীকার করেছে। এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা অনুসন্ধান চলছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com