রুহিন আহমদ সিলেট প্রতিনিধিঃ
র্যাব-৯ এর হাতে আটক জাকিরুল আলম জাকির সিলেট মহানগর যুবলীগের কোন কর্মী নয় বলে জানিয়েছে সিলেট মহানগর যুবলীগ। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার।
বিবৃতিতে তারা বলেন, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনে সরাসরি নেতাকর্মীদের ভোটের মাধ্যমে ২০১৯ সালের ২৭ জুলাই আমাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করে কমিটি গঠন করা হয়। এখন পর্যন্ত কোন পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলে র্যাবের হাতে আটক হওয়া জাকিরুল আলম জাকিরকে সিলেট মহানগর যুবলীগের কর্মী হিসেবে মনে করছেন এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রচার করা হচ্ছে। মূলত জাকির সিলেট মহানগর যুবলীগের কেউ নয় এবং নিষেধাজ্ঞার কারণে বিগত দুই বছর যাবত তাকে সিলেট মহানগর যুবলীগের কোন রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এ ধরনের সংবাদ প্রচারে বিরত থাকার জন্য সাংবাদিকবৃন্দের প্রতি আহ্বান জানান তারা।
বিবৃতিতে যুবলীগ নেতারা আরো বলেন, সিলেট মহানগর যুবলীগে কোন সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদকাসক্তের স্থান নেই। সিলেট মহানগর যুবলীগ একটি সুশৃংখল ও শক্তিশালী ইউনিট। এখন পর্যন্ত সংগঠনের কোন দুর্নাম নেই, যা সিলেটের সুশীল সমাজ, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ অবগত রয়েছেন।
সিলেট মহানগর যুবলীগকে জড়িয়ে বিভ্রান্ত মুলক সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিকবৃন্দের প্রতি অনুরোধ জানান তারা।
উল্লেখ্য, প্রতিবেদকঃসিলেট জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফাহিমা কুমকুমের স্বামী, কুখ্যাত সন্ত্রাসী ও মাদককারবারি জাকিরুল আলম জাকিরকে বিদেশী রিভলবার, গুলি ও মাদক সহ গ্রেফতার করেছে র্যাব-৯।সোমবার (৩ মে ) দিবাগত রাত সাড়ে ১২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত জাকির এসএমপির মোগলাবাজার থানার কুচাই ইউনিয়নের কুচাই গ্রামের মৃত সাজ্জাদ মিয়ার পূত্র। ইতিপূর্বে ও র্যাব-পুলিশের হাতে গ্রেফতার হয়েছে কয়েকবার। তার বিরুদ্ধে রাজনীতিক আশ্রয়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা, ব্ল্যাকমেইলিং, টাউটামী, বাটপারী, নারী কেলেংকারী, মাদক সেবন, পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্নভাবে নাজেহাল অস্ত্রবাজী সহ নানা অভিযোগ রয়েছে কয়েকটি থানায়।
উল্ল্যেখ্য, গত কয়েকবছর আগে কুশিঘাটে যুবলীগের জাকিরের হাতের গুলিতে ৩ ছাত্রলীগ নেতা আহতের ঘটনা ঘটে এতে জাকির আহমদ খোকা ও জামিল আহমদ সহ তিন ছাত্রলীগ নেতা আহত হন। জাকির ও জামিল পরষ্পরের সহোদর। গুরুতর আহত জামিলকে ঐদিন রাতেই ঢাকায় পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।পরে মোগলাবাজার থানায় ৭ জনকে অভিযুক্ত করে মামলার এজাহার জমা দেওয়া হয়। এতে যুবলীগ নেতা জাকিরুল আলম জাকিরকে প্রধান অভিযুক্ত করা হয়।অন্যদিকে শাহজালাল উপশহরে মহানগর ছাত্রলীগ নেতা এইচ আর সুমন গ্রুপের কর্মী কে জাকিরুল আলম জাকির রাতের আঁধারে
Leave a Reply