আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাবজ্জীবন সাজা প্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। সোমবার রাতে ভৈরব বাজার থেকে তাকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে।জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের রাউলের চর গ্রামের সালাম হত্যাকান্ডের যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামী বাচ্চু মিয়া দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিল। বিশেষ গোপন সূত্রে তার অবস্থান সনাক্তের পর ঈশ্বরগঞ্জ থানার এসআই শাওন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ। সোমবার রাতে কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার কমলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। উল্লেখ্য যে পারিবারিক কলহের জের ধরে ২০০২ সালের আগস্ট মাসে সালাম হত্যাকান্ডের শিকার হন।ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন,দীর্ঘদিন ধরে পলাতক থাকা যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী বাচ্চু কে তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান সনাক্ত করে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়ছে।
Leave a Reply