মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশা‌লে কো‌টি টাকার গলদা চিং‌ড়ির রেনু‌পোনার ট্রাকসহ আটক ৪ জন

ব‌রিশা‌লে কো‌টি টাকার গলদা চিং‌ড়ির রেনু‌পোনার ট্রাকসহ আটক ৪ জন

 এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

পটুয়াখালী থেকে খুলনায় অবৈধভাবে পাচারের সময় বরিশালে ১ কোটি ৫০ লাখ গলদা চিংড়ির রেনুপোনা বোঝাই একটি ট্রাকসহ ৪ জনকে আটক করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার দুপুরে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নগরীর রূপাতলী পল্লী বিদ্যুত সমিতি এলাকায় চেকপোস্ট বসিয়ে এই চিংড়ি রেনু জব্দ করে নৌ পুলিশ।
পরে জব্দকৃত রেনু পোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত এবং আটক ৪ জনকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। আর্থিক দন্ডপ্রাপ্তরা হলো মো. জাকির, মো. লিটন, মো. রিয়াজ ও মো. টুলু।অভিযানে নেতৃত্বদানকারী বরিশাল সদর নৌ সদর থানার ইনচার্জ এসআই অলোক চৌধুরী জানান, পটুয়াখালীর কলাপাড়া থেকে একটি ট্রাকে বিপুল পরিমান গলদা চিংড়ির রেনু পোনা খুলনার উদ্দেশ্য পাচার হচ্ছিলো। খবর পেয়ে বরিশাল নগরীর রূপাতলী এলাকায় মঙ্গলবার দুপুরে একটি চেকপোস্ট স্থাপন করে একটি ট্রাক বোঝাই ১ কোটি ৫০ লাখ চিংড়ি রেনু পোনাসহ ৪ জনকে আটক করেন তারা। জব্দকৃত পোনার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।
পরে আটক ৪ জনকে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিশাত তামান্নার ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা ৪ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত রেনু পোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করার নির্দেশ দেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com