সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

লোহাগড়ায় গাঁজা গাছসহ একজন কে আটক করেছে ডিবি পুলিশ

লোহাগড়ায় গাঁজা গাছসহ একজন কে আটক করেছে ডিবি পুলিশ

মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার নড়াইলঃ


নড়াইল জেলার লোহাগড়া থানাধীন নারান্দিয়া এলাকায় অভিযান চালিয়ে ২ টি গাঁজা গাছসহ এক জন কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। সোমাবার ৩ মে রাত সাড়ে ৮ টার দিকে আসামী মিলন বিশ্বাস (৪৫) নামে ওই ব্যক্তি কে তার বসত ভিটা থেকে ২ টি গাঁজা গাছসহ গ্রেপ্তার করা হয়।আটককৃত মিলন বিশ্বাস উপজেলার নারান্দিয়া গ্রামের মৃত ভরত বিশ্বাস এর ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে সোমাবার রাতে লোহাগড়া থানাধীন নারান্দিয়া এলাকা থেকে মিলন বিশ্বাস (৪৫) কে তার বসত ভিটায় লাগানো ২ টি গাঁজা গাছসহ নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গ্রেপ্তার করেন।

এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান বলেন,গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০ ফুট এর বেশি লম্বা ২ টি গাঁজা গাছসহ এক ব্যক্তি কে আটক করেছি, আসামীর বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন মাদক এর বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com