মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গৌরীপুরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে বয়স্ক ও বিধবা ভাতার কার্ডে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে

গৌরীপুরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে বয়স্ক ও বিধবা ভাতার কার্ডে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।

সরকারের বিনামূল্য শতভাগ ভাতায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা অন্তর্ভূত হওয়ায় অনলাইনে আবেদন করে বয়ষ্ক ও বিধবা ভাতার তালিকাভুক্তির পর সেই তালিকা দেখে দেখে ১হাজার করে টাকা আদায় করছেন রামগোপালপুর ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের   ইউপি সদস্য ফেরদৌসি বেগম   ও তার স্বামী মোনায়েম  বিরুদ্ধে গত ২মে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন রামগোপালপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের সামছুদ্দিনের স্ত্রী মোছা: রহিমা খাতুন, নবী হোসেন মেয়ে আনোয়ারা খাতুন, মৃত কিতাব আলীর ছেলে মো: ইজ্জত আলী। মৃত নুর আলীর স্ত্রী লাল বানু সহ আরও অনেকেই। অভিযোগে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে গৌরীপুর উপজেলা শতভাগ ভাতার আওতায় আসে অনলাইনের মাধ্যমে আমরা সবাই আবেদন করি। কয়েকদিন আগে থেকে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের ১.২.৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ফেরদৌসী বেগম ও তার স্বামী মোনায়েম আবেদনের সাথে দেওয়া মোবাইল নাম্বারে ফোন দিয়ে প্রথমে এক হাজার টাকা দাবী করে তাদের বাড়িতে যাওয়ার কথা বলে। বাড়িতে গেলে পরে কার্ড প্রতি তিন হাজার টাকা দিতে হবে জানান। আমরা ছাড়া ও আমাদের গ্রামের আরো ৮-১০ জনের সামনে টাকা দিতে না পারলে লিস্ট থেকে নাম কেটে দেওয়ার হুমকি দেয় তিনি এবং চেয়ারম্যান এই বিষয়ে কোন ক্ষমতা রাখেনা বলেও জানান তিনি। স্থানীয়দের অভিযোগ পেয়ে ইউপি সদস্যের বাড়িতে (৩মে)  দুপুরে বাড়িতে যান উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি। এ বিষয়ে ফেরদৌসি বেগমের ব্যবহৃত মোবাইল ফোনে কল করা হলে মোবাইল টি বন্ধ পাওয়া যায়। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ জানান, অভিযোগ পেয়ে ইউপি সদস্য ফেরদৌসি বেগমের বাড়িতে গিয়েছিলাম তাদের পাওয়া যায়নি অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com