সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাল্কহেড-স্পিডবোটের সংঘর্ষে নিহতদের মধ্যে ২ জনের বাড়ি বোয়ালমারী

বাল্কহেড-স্পিডবোটের সংঘর্ষে নিহতদের মধ্যে ২ জনের বাড়ি বোয়ালমারী

আব্দুল্লাহ আল মামুন রনী,ফরিদপুর প্রতিনিধি :

মাদারীপুর জেলার শিবচরে বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একই পরিবারের

২ জন রয়েছেন। শাশুড়ীর মৃত্যু সংবাদ শুনে উপজেলার পঁচামাগুরা গ্রামের আরজু সরদার (৫০) শেষবারের মতো শাশুড়ীকে দেখতে যাচ্ছিলেন। কিন্তু তিনি নিজেই সপুত্রক ওই দুর্ঘটনায় নিহত হন।

আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মো. আরিফুল ইসলাম জানান, শাশুড়ী মনোয়ারা বেগম মারা যাওয়ার খবর শুনে আরজু সরদার রবিবার দিবাগত রাতে স্ত্রী-সন্তান নিয়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। স্পিডবোটে পদ্মা নদী পার হওয়ার সময় শিবচর এলাকায় তারা দুর্ঘটনার শিকার হন। এতে আরজু সরদার ও তার সন্তান ইয়ামিন (২) মারা যায়। আরজু সরদার ও তার ছেলে ইয়ামিনের লাশ বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের পঁচামাগুরায় নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা জানান, এ ঘটনা একটি হৃদয় বিদারক ঘটনা। আরজু সরদার ও তার ছেলে ইয়ামিনের লাশ বাড়িতে আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com