রুহিন আহমদ সিলেট প্রতিনিধিঃ
সিলেট-তামবিল মহাসড়কে ট্রাকচাপায় ৩ জন নিহতের ঘটনায় ঘাতক চালককে আটক করেছে পুলিশ। রোববার (২ মে) দিবাগত রাত দেড়টার দিকে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও কিচ্ছু সময় মধ্যে স্থানীয় জনতা ওই চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ।
এর আগে রাত ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার দরবস্ত এলাকায় ইট বুঝাই ট্রাক জাফলং যাওয়ার পথে দরবস্ত বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল গ্যারেজে ঢুকে যায়। এতে গ্যারেজের মেকানি ও গ্যারেজে থাকা আরও ২ জনসহ মোট ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরও দুজন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। রাত সাড়ে ২ টায় হতাহতদের উদ্ধারের কাজ শেষ হয়।
আহতদের মধ্যে তাৎক্ষনিক রুবেল ও সুমন নামে দুজনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে সকালে রুবেলকে ছেড়ে দেয়া হয় এবং সুমন চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আর ঘাতক ট্রাকের চাপায় নিহতরা হলেন- কানাইঘাট উপজেলার নয়াগ্রাম পশ্চিম এলাকার সিফাতুর রহমানের ছেলে আশিক আহমদ (৩৫), একি গ্রামের মৌলভী সহরউল্লার ছেলে মিনহাজ উদ্দিন সুলতান (২৮) গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকার মছনুর রহমানের ছেলে সুহেল আহমদ (৩০)।
Leave a Reply