সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলে কর্মহীন পরিবারের মাঝে উজালা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

নড়াইলে কর্মহীন পরিবারের মাঝে উজালা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মোঃ হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার নড়াইলঃ


নড়াইলে স্বাস্থ্য, শিক্ষা,ক্রীড়া ও সাংস্কৃতিক সেবামূলক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন উজালা ফাউন্ডেশন, নড়াইল এর পক্ষ থেকে ৩ মে সোমাবার বিকাল ৩ ঘটিকায় নড়াইল কালেক্টরেট স্কুলের হলরুমে এবং ৪ ঘটিকায়  লোহাগড়ায় সেবাভোগিদের বাড়িতে বাড়িতে গিয়ে  লকডাউনে কর্মহীন পঁচিশটি (২৫)  পরিবারের মাঝে রমজান উপহার  ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মো উজির আলী, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সহকারী শিক্ষক পি.বি.এম মাধ্যমিক বিদ্যালয় জনাব মোঃ মিজানুর রহমান, যুগ্ম-মহাসচিব ও সহকারী শিক্ষক নড়াইল কালেক্টরেট স্কুল জনাব ফিরোজ মিনা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনাব মোঃ জাহিদুল শেখ প্রমুখ।

উল্লেখ্য করোনাকালের শুরু থেকেই এই সংগঠনটি সাধারণ মানুষের পাশে থেকে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করে সাধারণ মানুষকে খাদ্য সহায়তা ও জনসচেতনতায় কাজ করে যাচ্ছে। সংগঠনটির চেয়ারম্যান জনাব মোঃ উজির আলী বলেন, আমরা নিঃস্বার্থে সমাজ তথা দেশের সাধারণ, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে চলেছি। সকলের সহযোগিতা পেলে আমরা আরো অনেক ভালো ভালো কাজ  করতে পারবো যেটা সরকারের উন্নয়নমুলক কাজকে তরান্বিত করবে বলে আমরা মনেকরি।
এই মহতী কাজে সার্বিক সহযোগিতা করেছেন সংগঠনের উপদেষ্টা জনাব মোঃ আবুল হোসেন, জনাব মোঃ রুহুল শেখ,সংগঠনের ভাইস-চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল কাফি, জনাব মোঃ আশকাত শেখ,  জনাব মো: জনি খান, জনাব মোঃ রাকিবুল ইসলাম,  চেয়ারম্যান মহোদয়ের  এর সুযোগ্য কন্যা জনাব জান্নাতুল মাওয়া উজমা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com