এম বশির, ব্যুরো প্রধান, বরিশালঃ
বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর উদ্যোগে ওয়াল্ড প্রেস ফ্রিডম ডে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার (৩ মে) দুপুর ১২টায় রির্পোটার্স ইউনিটি কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে ওয়াল্ড প্রেস ফ্রিডম ডে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সাবেক সভাপতি আলী জসীম, সহ-সভাপতি গাজী শাহরিয়াজ, সাধারণ সম্পাদক মিথুন সাহা, সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার, কামরুল আহসান প্রমুখ। সভার প্রথমে করোনায় আক্রান্ত হয়ে যে সকল সংবাদ কর্মী মৃত্যু বরন করে তাদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সাংবাদিক নেতৃবৃন্দ ওয়াল্ড প্রেস ফ্রিডম ডে বিষয় বলেন, সাংবাদিকদের অবসর ভাতা, ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি করেন। এছাড়াও পেশাটি চ্যালেঞ্জিং যেনেও আমরা কাজ করে যাচ্ছি। আর যখনই কোনো প্রতিবেদনে ক্ষমতাধর কোনো ব্যাক্তি বা গোষ্ঠির অনিয়ম তুলে ধরা হয় তখনি হামলা মামলা করা হয়। তাই আমরা চাই স্বাধীন সাংবাদিকতা। যার মধ্য দিয়ে উপকৃত হবে সমাজ তথা রাষ্ট্র।
Leave a Reply