সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসিল্যান্ডের মোবাইল কোর্ট

ত্রিশালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসিল্যান্ডের মোবাইল কোর্ট


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

আজ ত্রিশাল উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ত্রিশাল পৌরবাজারে সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম এর নেতৃত্বে  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তিনি জানান,বাজারে পিঁয়াজ, মরিচ, শশা সহ অন্যান্য শাক সবজির মূল্য স্থিতিশীল পাওয়া যায়। মাছ, মাংস ও ডিমের দাম স্থিতিশীল রয়েছে।এসময় বারবার নির্দেশনা প্রদান করার পরও পণ্যের হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৪ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ৪ টি মামলায় ২৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সকল ব্যবসায়ীকে দৃশ্যমান স্থানে পণ্যের হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। মোবাইল কোর্টে ত্রিশাল থানা পুলিশের একটি চৌকস টিম সহায়তা প্রদান করে। ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরও জানান,জনস্বার্থে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষার্থে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com