আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহঃ
আজ ০৩ মে ২০২১ ইং তারিখ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয় কর্তৃক সেবা সপ্তাহের(৩০ এপ্রিল থেকে ৬ মে) বিশেষ সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সদর উপজেলার আকুয়া ওয়্যারলেস মোড় এবং সদর বাইপাস মোড় এলাকায় অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে ১টি সেমাই কারখানা ও ২টি হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করায় প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ভাবে জরিমানা করা হয় এবং সতর্ক করা হয় ।পরে চরপাড়া এলাকায় টিসিবির কার্যক্রম তদারকি করা হয়। অভিযান শেষে উপস্থিত জনসাধারণের মাঝে মাস্ক ও সেবা সপ্তাহের লিফলেট বিতরণ করা হয়। মাইকিং করেও সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়। এসময় সহকারী পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা বাজার কর্মকর্তা এবং জেলা পুলিশ লাইনের একটি টিম।ধন্যবাদ ও কৃতজ্ঞতা জেলা প্রশাসন, ময়মনসিংহ। জনস্বার্থে এসকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানাবে।
Leave a Reply