বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
স্পিডবোট ডুবে প্রাণ গেলে জবি শিক্ষার্থীর

স্পিডবোট ডুবে প্রাণ গেলে জবি শিক্ষার্থীর


জবি প্রতিনিধি :


মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে সোমবার সকাল পৌনে ৭টায় ৩২ যাত্রী নিয়ে স্পিডবোটটি ছেড়ে আসে। এ সময় মাদারীপুর কাঁঠালবাড়ী বাংলাবাজার পুরোনো ঘাটে থেমে থাকা বালুবোঝাই একটি বাল্কহেডে ধাক্কা দিলে ডুবে যায় স্পিডবোটটি। দুর্ঘটনায় ২৬ জন নিহত ও কয়েকজন আহত হন। নিহতদের একজন জবি শিক্ষার্থী শাহাদাত। সম্প্রতি তিনি মাদারীপুর থেকে ঢাকায় আসেন একটি চাকরির মৌখিক পরীক্ষা দিতে।
জানা যায় , শাহাদাত হোসেন মোল্লা (২৯) গ্রামের বাড়ি মাদারীপুরেরর শিবচর উপজেলার নিয়ামতকান্দী গ্রামে।তার বাবা আদম আলী মোল্লা ও মা রিজিয়া বেগম দম্পতির ছয় ছেলে ও চার মেয়ের মধ্যে সবার ছোট ছিলেন শাহাদাত। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের শিক্ষার্থী। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও  এ বছর মাস্টার্স পাস করেন। একটি চাকরির মৌখিক পরীক্ষা দিতে তিনি ঢাকায় আসেন। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শিমুলিয়া ঘাট থেকে স্পিডবোটে উঠেন। নদীতে বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট ডুবিতে প্রাণ হারান। 
এ বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড.মোস্তফা কামাল বলেন, শাহাদাতের মৃত্যুতে আমরা শোকাহত। এভাবে একজন মেধাবী শিক্ষার্থীর প্রাণ চলে গেল, কোনোভাবে মেনে নেয়া যায় না। স্পিডবোট চালকদের আরো প্রশিক্ষণ ও সতর্কতা মেনে চলতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি নজরদারির আহ্বান জানাই। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com