সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ পেয়ে কৃতজ্ঞতা জানালেন সুবিধাভোগীরা।

বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ পেয়ে কৃতজ্ঞতা জানালেন সুবিধাভোগীরা।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি:

মুজিব শতবর্ষে করোনা মহামারীকালীন দেশের ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাছিনার পক্ষ থেকে উপহার স্বরুপ নগদ অর্থ উপহার পেয়ে বেজায় খুশি হয়েছেন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ৯ নং গন্ডামারা ইউনিয়নের ৫ শত হত দরিদ্র ও অসহায় পরিবার। ৩ মে’২১ ইং, রবিবার সকাল ১১ টায় বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে ৫শত হতদরিদ্র পরিবারকে ৫০০ টাকা করে প্রধানমন্ত্রীর নগদ অর্থ উপহার তুলে দিয়েছেন গন্ডামারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলীর পক্ষে গন্ডামারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-০১ আনোয়ারুল আজিম চৌধুরী বাদশা ও প্যানেল চেয়ারম্যান-০২ ৫ নং ওয়ার্ড ইউপিএম কামাল উদ্দিন সিকদার । গরীব-অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর নগদ অর্থ উপহার প্রদান উপলক্ষ্যে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগ গন্ডামারা ইউনিয়নের সভাপতি বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা মাস্টার শামসুল আলম ছিদ্দিকী। প্রধান অথিতি ছিলেন, গন্ডামারা ইউনিয়নের ট্যাগ অফিসার বাঁশখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার সৈয়দ আবু সুফিয়ান। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, বড়ঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট লেখক ও কবি জয়নাল আবেদীন, গন্ডামারা ইউপি সচিব জাহাঙ্গির আলম ও সাংবাদিক এনামুল হক রাশেদী। নগদ অর্থ প্রদানকালে প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার বলেন, দেশের দারিদ্রতা মোচন করতে প্রধানমন্ত্রী সারাদেশব্যাপী বহুমুখি প্রকল্প গ্রহণ করেছেন। দেশের প্রতিটি হতদরিদ্র মানুষকে ধীরে ধীরে কোন না কোন প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে । ঘর-বাড়িহীন মানুষকে সরকার দিচ্ছে ঘর-বাড়ি, দরিদ্র শিক্ষার্থীদের দেয়া হচ্ছে উপবৃত্তি, বিধবাদের দেয়া হচ্ছে বয়স্কভাতা, মহিলাদের দেয়া হচ্ছে মাতৃত্বভাতা। এছাড়া বহুমুখী উন্নয়ন করে গ্রামকে রুপান্তর করা হচ্ছে শহরে। সভাপতির বক্তব্যে গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার শামসুল আলম ছিদ্দিকী বলেন, জননেত্রি শেখ হাছিনার সরকার মানেই উন্নয়নের সরকার, জনবান্ধব সরকার। জননেত্রি শেখ হাছিনা দেশের পরিস্থিতির আলোকে দেশের অসহায় মানুষদের দু:খ-দূর্দশা লাঘবে যেকোন সময় যেকোন কঠিন সিদ্ধান্ত নিতে তিনি পিছপা হননা। কোভিড-১৯ মহামারীকালীন ৯নং গন্ডামারা ইউনিয়নের ৫ শত হত দরিদ্র ও অসহায় পরিবারে নুন্যতম হলেও উপহার পাটিয়ে জনগনের আত্মার সাথে মিশে আছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com