সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের বিশেষ সেবা সাপ্তাহে অভিযান জরিমানা মাস্ক ও লিফলেট বিতরন

কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের বিশেষ সেবা সাপ্তাহে অভিযান জরিমানা মাস্ক ও লিফলেট বিতরন


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লায় রমজানে ভোক্তা অধিকার নিশ্চিতকরণে ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে চলমান বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরন, মাস্ক বিতরন ও তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাববধানে ও কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি ও অভিযান পরিচালিত হচ্ছে।
৩ মে সোমবার সদর উপজেলার শিবের বাজার এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্যে ক্ষতিকর দ্রব্যের মিশ্রন ও বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করার অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানের সময় শিবের বাজারের নিত্যপণ্যের দোকানে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা, ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য ২০০ লিফলেট ও মাস্কবিহীন জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে শতভাগ দোকানের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং ক্রেতা -বিক্রেতা উভয়কে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও জেলা পুলিশ সহযোগিতা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলাম বলেন, বিশেষ সেবা সাপ্তাহ উপলক্ষে জনসচেতনতা তৈরীর পাশাপাশি ভোক্তাদের স্বার্থ সংরক্ষনের জন্য কাজ করছি। ভোক্তা অধিকার বিরোধীদের অভিযানে জরিমানা করছি। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com