রুহিন আহমদ সিলেট প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রনালয়ের পররাষ্ট্রমন্ত্রী সিলেটের সন্তান ড. এ কে আব্দুল মোমেনের স্বেচ্ছাধীন তহবিল থেকে সিলেটে যে সকল পরিবার করোনায় ক্ষতিগ্রস্থ তাদের মাঝে উপহার হিসেবে সাড়ে ৬ লাখ টাকা প্রদান করেছেন। করোনায় ক্ষতিগ্রস্থ ৬৫ পরিবারের মধ্যে এই টাকা বিতরণ করা হয়।
গতকাল রবিবার সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এই উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সমাজসেবক আব্দুল জব্বার জলিল, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল প্রমুখ।
Leave a Reply