বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মে দিবসেও ছুটি মেলেনি, তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিদের

মে দিবসেও ছুটি মেলেনি, তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিদের

কাওসার হামিদ,তালতলী(বরগুনা)প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের সাধারণ শ্রমিদের মে দিবসেও ছুটি মেলেনি। এতে  চাপা ক্ষোভ বিরাজ করছে শ্রমিদের মাঝে। মে দিবস পালন কালে এসব ক্ষোভ প্রকাশ করে শ্রমিকরা।রবিবার(০২ মে) দুপুর ১২টার দিকে বাংলাদেশ লেবার কংগ্রেসের ব্যনারে মে দিবসটি পালন করে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত শ্রমিকরা। এসময় মে দিবসে ছুটি না পাওয়ার ক্ষোভ প্রকাশ করে শ্রমিদের ১০টি দফা দাবি তুলে ধরা হয়।শিল্প বাঁচাও-শ্রমিক বাঁচাও-দেশ বাঁচাও শ্লোগানকে সামনে রেখে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে সাধারণ শ্রমিরা ১০টি দাবি তুলে ধরেন।দাবি গুলো হলো তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মরত শ্রমিদের নিম্নতম ২০ হাজার টাকা মজুরী দিতে হবে। শ্রমিকদের জন্য রেশন,যাতায়েত, স্বাস্থ্য সুবিধাসহ বাসস্থানের ব্যবস্থা করতে হবে। করোনা মহামারিতে কর্মরত শ্রমিদের ঝুকি ভাতা ঘোষনা করতে হবে। করোনা কালীন সময় শ্রমিদেও স্বাস্থ্য ও সামাজিম সুরক্ষা নিশ্চিত করতে হবে। বাঁশখালী,রানা প্লাজা ও তাররিনসহ সকল শ্রমিক হত্যার বিচার করতে হবে। আইএলও কনভেনশন-১৮৯ ও ১৯০ অনু-স্বাক্ষর করা। প্রতি বছর বেতনের ২০ ভাগ বৃদ্ধি করতে হবে। সরকারী চাকুরীদের ন্যায় সাধারণ শ্রমিকদের মাতৃত্বকালিন ছুটি ঘোষনা করতে হবে। সকল কারখানা জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে কমিটি গঠন করা  ও অভিবাসী শ্রমিদের সরকারী খরচে বিদেশে প্রেরণের ব্যবস্থা করতে হবে।বাংলাদেশ লেবার কংগ্রেসের তাপবিদ্যুৎ কেন্দ্রের সভাপতি মো. আবু জাফর হাওলাদার বলেন, মহান মে দিবস উপলক্ষে শ্রমিদের ছুটি দেওয়ার কথা থাকলেও কোনো ছুটি আমাদের দেয় কম্পানি গুলো। এতে শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে সরকারের কাছে অনুরোধ করেন তাদের দাবি গুলো বাস্তাবায়ন করার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com